নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা খাঁটি ছানা ও চিনি (১ কেজি কাঁচাগোল্লা তৈরিতে প্রায় ১ কেজি কাঁচা ছানা ও ৪০০ গ্রাম চিনি লাগে) দিয়ে তৈরি। এটি দেখতে পুরোপুরি গোল হয় না, বরং ছানার দানাদার আকৃতিতে থাকে। রঙ ধবধবে সাদা বা অতিরিক্ত আঠালো হবে না; হালকা অফ-হোয়াইট বা ক্রিমি রঙের হবে। মুখে দিলে সহজেই মিলিয়ে যায় এবং ছানার খাঁটি সুবাস পাওয়া যায়।